পোস্টগুলি

তারকার জনপ্রিয়তার নেপথ্যে কারা? পর্দার আড়ালে ভক্তদের অদৃশ্য শ্রম

ছবি
বিনোদন প্রতিবেদন: একজন তারকার নতুন সিনেমার পোস্ট প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া। কোনো ছবি প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে অসংখ্য শেয়ার। জন্মদিনে ভক্তদের পক্ষ থেকে আয়োজন করা হয় নানা কর্মসূচি, তৈরি হয় বিশেষ ভিডিও, চলে শুভেচ্ছার বন্যা। পর্দায় যাঁদের দেখি, জনপ্রিয়তার আলোয় যাঁদের নাম উচ্চারিত হয়, তাঁদের এই পরিচিতির পেছনে কি কাজ করে যান আরও কিছু মানুষ, যাঁদের নাম কখনোই সংবাদ শিরোনামে আসে না? বাংলাদেশের বিনোদনজগতে তারকাদের জনপ্রিয়তা নিয়ে আলোচনা হলে সাধারণত উঠে আসে তাঁদের অভিনয়, নতুন সিনেমা, নাটক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা। কিন্তু এই জনপ্রিয়তাকে ছড়িয়ে দিতে ভক্তদের যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ কাজ করে, সেটি নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম। তারকাদের ঘিরে গড়ে ওঠা ফ্যান পেজ, ফ্যান গ্রুপ এবং অনলাইন কমিউনিটির সদস্যরা অনেক সময় নিজেদের উদ্যোগেই প্রিয় শিল্পীর কাজ প্রচার করেন, পুরোনো অভিনয়ের দৃশ্য নতুন করে সামনে আনেন কিংবা নতুন কোনো কাজ নিয়ে আলোচনা তৈরি করেন। এই মানুষগুলোর অনেকেই পেশাদার প্রচারক নন। কেউ শিক্ষার্থী, কেউ চাকরিজীবী, কেউবা নিজের অবসর স...

আমি যেতে চাই না, এই মাঠ ছেড়ে যেতে চাই না: বিদায়ী বক্তৃতায় মেসি

ছবি
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বর্ণিল পথচলা শেষে আকাশি-সাদা জার্সিকে চিরতরে বিদায় জানালেন বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। ম্যাচ শেষে গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে এক আবেগঘন বিদায়ী ভাষণ দেন তিনি, যেখানে উঠে এসেছে তার দীর্ঘ লড়াই, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা এবং দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা। ভাষণের শুরুতেই আবেগাপ্লুত মেসি স্মরণ করেন তার বাবাকে। ভারী কণ্ঠে তিনি বলেন, “আজ কী বলব, সত্যিই বুঝতে পারছি না। মনের ভেতর এত আবেগ, এত কিছু একসঙ্গে ঘুরছে। সবার আগে আমার বাবার কথাই মনে পড়ছে।” ২০ বছরের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবে উল্লেখ করে তিনি জানান, কঠিনতম সময়েও তিনি কখনও লড়াই থামাননি বা দলের পাশ থেকে সরে যাননি। গত বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি জানান, শেষ বিশ্বকাপটি তার জন্য শারীরিক ও মানসিকভাবে ব্যাপক চাপের ছিল। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটি তাদের পুরোপুরি নিঃশেষ করে দিয়...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

ছবি
  চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার আসামি চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলেও জানান তিনি।

ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি
  ইরানের বিমানকে সেবা দিলে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়ার হুমকি ইরানের বিমানকে জ্বালানি, অবতরণসহ বিমানবন্দর সেবা কিংবা টিকিট বিক্রির মতো কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মার্কিন ডলারভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের কোনো বিমান কোনো দেশে অবতরণ করলে তাদের জ্বালানি দেওয়া যাবে না, ল্যান্ডিং বা অবতরণ-সেবা দেওয়া যাবে না এবং তাদের টিকিটও বিক্রি করা যাবে না। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের ডলার লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেওয়া হতে পারে। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবে এ হুমকি দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে আগে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা ইরানি এয়ারলাইনস এবং দেশটির বিমান খাতকে সহযোগিতার অভিযোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাত আগে থেকেই সংকটে রয়েছে। নিষেধাজ্ঞার ফলে দেশট...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ছবি
  মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে দ্বিতীয় স্ত্রী মরিয়ম মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরায় - ৪ আসনের সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে রাজধানীর শের-ই বাংলানগর থানায় নেওয়া হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদেরকে নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মরিয়ম খাতুনের মরদেহও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন,  তদন্তের স্বার্থে সাতক্ষীরায় - ৪ আসনের সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় জিঙ্গাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

ছবি
 

News standard

ছবি
  News Standard is a digital news media platform delivering trusted news, breaking updates and important stories from Bangladesh and around the world.